ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
তৃতীয় বিয়ের পর অনুভূতি জানালেন শবনম ফারিয়া
বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে এই ব্যক্তিগত সিদ্ধান্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে অবশেষে নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী।
শনিবার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে ফারিয়া লিখেছেন, “কেউই এই ভেবে বিয়ে করে না যে একদিন সেই সম্পর্ক ভেঙে যাবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে সবাই চেষ্টা করে সম্পর্কটা টিকিয়ে রাখতে। আমরা যতই শক্ত, শিক্ষিত বা সফল হই না কেন মন চায় প্রিয় সম্পর্কটা ধরে রাখতে, যদি না সেখানে বিশ্বাসঘাতকতা ঘটে।”
তিনি আরও বলেন, “যারা একাধিকবার বিয়ে করেছেন, তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। কারণ একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস আর আস্থা গড়ে তোলা ভীষণ সাহসের ব্যাপার। নতুন শুরু মানেই লজ্জা নয়, বরং সেটা শক্তির প্রতীক।”
ভক্তদের উদ্দেশে অভিনেত্রী অনুরোধ করেন, “দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না, কটু কথা বলবেন না। কারণ আপনি জানেন না, হাসিমুখে উঠে দাঁড়াতে একজন মানুষকে কত কঠিন লড়াই করতে হয়।”
জীবনের অনিশ্চয়তা সম্পর্কে তিনি লিখেছেন, “কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না, আর আগামীকাল কী অপেক্ষা করছে, তা আমরা কেউই জানি না।”
তার ভাষায়, “নতুন সম্পর্ক মানে নতুন করে বিশ্বাস, ভালোবাসা আর সাহস নিয়ে যাত্রা শুরু করা যা কখনোই লজ্জার নয়, বরং জীবনের প্রতি নতুন আস্থার প্রকাশ।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে