ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী মোটরসাইকেল মিছিলে ৫০ গ্রেফতার
ডুয়া ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এক মোটরসাইকেল মিছিলে অংশ নেওয়া প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে শনিবার (২৫ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা রাত প্রায় ১০টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয়ে অতিক্রম করছিলেন। কিছু বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরাইলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তারা স্লোগান দেন, ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’।
পুলিশ তাদের মেনারা তাবুং হাজির সামনে—যা মার্কিন দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে—একটি চেকপয়েন্টে আটক করে। পরে বিক্ষোভকারীদের মোটরসাইকেল হেঁটে জালান তুন রাজাক পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।
এর আগের দিন, ট্রাম্পের সফরবিরোধী প্রায় ৭০০ মানুষ মার্কিন দূতাবাসের বাইরে সমাবেশ করেন। তারা স্লোগান দেন ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’, অনেকেই ‘Go Home Trump’ লেখা প্ল্যাকার্ড হাতে রাখেন। ঘটনাস্থলে ফেডারেল রিজার্ভ ইউনিটসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২৭ সেপ্টেম্বর ট্রাম্পকে ৪৭তম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, মালয়েশিয়া কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন ও গাজায় সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে।
পুলিশ ইতিমধ্যে আজ বিক্ষোভকারীদের সতর্ক করেছে, আগামীকাল আমপাং পার্ক এমআরটি স্টেশনের কাছে পরিকল্পিত ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুমোদিত নয়। কুয়ালালামপুরের পুলিশ প্রধান ফাদিল মারসুস জানান, গোয়েন্দা তথ্য ও যৌথ নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে ওই স্থানটি অনুপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’