ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পাকিস্তানকে চাপে ফেলতে আফগানিস্তানের নতুন কৌশল
পাকিস্তানে পানি প্রবাহ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আফগানিস্তান কুনার নদীতে একটি নতুন বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পানিসম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মানসুর জানান, এই বাঁধ নির্মাণের নির্দেশ সরাসরি দেশের প্রধান ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার থেকে এসেছে।
সম্প্রতি দুই সপ্তাহ ধরে পাকিস্তান-আফগান সীমান্ত এলাকায় সহিংসতার ঘটনা বাড়তে থাকে। এর মধ্যে শুক্রবার এ বাঁধ নির্মাণ পরিকল্পনার তথ্য প্রকাশ পায়। আফগান পানি মন্ত্রী বলেন, আফগান জনগণ তাদের নিজের নদীর পানি নিয়ন্ত্রণ করার অধিকার রাখে।
কুনার নদীর দৈর্ঘ্য প্রায় ৪৮০–৫০০ কিলোমিটার। এটি পাকিস্তানের চিত্রাল এলাকার হিন্দুকুশ পর্বত থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ কুনার দিয়ে আফগানিস্তানের নানগারহার প্রদেশে প্রবাহিত হয় এবং খাইবার পাখতুনখাওয়ার মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করে। পরে নদী জালালাবাদের কাছ থেকে কাবুল নদীতে যুক্ত হয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটোকে সিন্ধু নদীতে মিশে যায়।
কুনার ও কাবুল/চিত্রাল নদী পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেচ, পানীয় জল সরবরাহ এবং জলবিদ্যুতের জন্য এ নদীগুলো অপরিহার্য। নদীর প্রবাহ কমলে পানি ঘাটতি সৃষ্টি হতে পারে এবং খাইবার পাখতুনখাওয়ার অঞ্চলের কৃষি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের কোন নদী বা পানি বণ্টন চুক্তি না থাকায়, আফগানদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তান সীমিত কার্যক্রমই গ্রহণ করতে পারবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ৫ কারখানায় কর্মবিরতি