ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ক্যান্সার প্রতিরোধে তিনটি জাদুকরী সবজি
ডুয়া ডেস্ক: সময় যত এগোচ্ছে, পরিবেশে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে দৈনন্দিন খাদ্যাভ্যাসেও বেশি অস্বাস্থ্যকর উপাদানের ব্যবহার দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, ক্যান্সারের ঝুঁকিতে অনেক সময় আমাদের দৈনন্দিন অভ্যাসই দায়ী। তাই সচেতন হয়ে এখন থেকেই ক্যান্সার প্রতিরোধের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
বাজারে সহজে পাওয়া যায় এমন কয়েকটি সবজিতে আছে ক্যান্সার প্রতিরোধী শক্তিশালী উপাদান।
গাজর:গাজরে থাকে বিটা ক্যারোটিন, যা এক ধরনের ভিটামিন এ। এটি দেহের ‘অক্সিডেটিভ স্ট্রেস’ কমাতে সাহায্য করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া, গাজরের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। ফলে পাকস্থলী ও মলাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমে যায়।
রসুন:রসুন কেবল স্বাদ বাড়ায় না, এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধী গুণও। এতে থাকা অ্যালিসিন যৌগ ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে এবং শরীরের ডিএনএ রক্ষায় কার্যকর। তবে বেশি আঁচে রান্না করলে রসুনের উপকারী গুণ নষ্ট হয়ে যায়। তাই কাঁচা রসুন বা থেঁতো করে নেওয়ার ১০ মিনিটের মধ্যে খাওয়া সবচেয়ে উপকারী।
ব্রকলি:সবুজ সবজির মধ্যে ব্রকলি অত্যন্ত পুষ্টিকর। এতে থাকা সালফোরাফেন নামক যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধিকে রোধ করে। গবেষণা বলছে, বড় ব্রকলির তুলনায় ছোট ব্রকলিতে এই উপাদানের পরিমাণ বেশি থাকে। তাই নিয়মিত খাদ্যতালিকায় ছোট ব্রকলি রাখাই ভালো।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সঠিক সবজির ব্যবহার আমাদের ক্যান্সার প্রতিরোধের যাত্রাকে অনেক দূর এগিয়ে দিতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে