ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
“সৌদি-ইসরায়েলের মধ্যে সম্পর্ক হবে এ বছরের মধ্যেই”
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এ বছরের মধ্যে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হতে পারে। গত ১৫ অক্টোবর ট্রাম্প টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন, যা বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
ট্রাম্প বলেন, “আমি মনে করি আমরা সৌদি-ইসরায়েলের সম্পর্কের খুব কাছে আছি। সৌদি নেতৃত্ব দেবে। সৌদির গাজা সমস্যা ছিল, সৌদির ইরান সমস্যা ছিল। এখন তারা এই দুই সমস্যা মোকাবিলা করছে না।” এ বছরের মধ্যে ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্থাপনের সম্ভাবনা সম্পর্কে তিনি ‘হ্যাঁ’ বলে মন্তব্য করেছেন। এছাড়া তিনি ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভ্রমণ করতে পারেন।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, তিনি ফিলিস্তিনি অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনিদের দৃশ্যমান নেতা হিসেবে মনে করেন না। “এ মুহূর্তে ফিলিস্তিনিদের কোনো দৃশ্যমান নেতা নেই। কারণ যারা নেতা হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে,” যোগ করেন ট্রাম্প। মাহমুদ আব্বাসের গাজার নেতৃত্ব নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
এছাড়া ট্রাম্প জানিয়েছিলেন যে, ফিলিস্তিনের প্রভাবশালী নেতা মারওয়ান বারঘুতির মুক্তি ইসরায়েলের কাছে চাপ প্রয়োগের বিষয়ে তিনি ভাবছেন এবং ১৫ মিনিট আগে সাক্ষাৎকারেও এ বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)