ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
নিজস্ব প্রতিবেদক: সংশোধিত মার্জিন ঋণের বিধিমালা চূড়ান্ত হওয়া নিয়ে শেয়ারবাজারে ছড়ানো গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি-এর পক্ষ থেকে জানানো হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
সোমবার (২০ অক্টোবর) বিএসইসি-এর পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, নতুন বিধিমালার খসড়া তৈরি করার সময় শেয়ারবাজারের সকল অংশীজনদের মতামত ও সুপারিশ বিবেচনা করা হয়েছে এবং এখন এটি চূড়ান্তকরণের পথে। তিনি আরও আশ্বাস দেন, বিধিমালা অনুমোদিত হওয়ার পরেও বিভিন্ন আইনি শর্ত পূরণের জন্য অংশীজনদের পর্যাপ্ত সময় দেওয়া হবে।
আবুল কালাম বলেন, "বিধিমালা অনুমোদিত হওয়ার পরেও অংশীজনদের বিভিন্ন আইনি শর্তের সাথে নিজেদের মানিয়ে নিতে যথেষ্ট সময় দেওয়া হবে।" তিনি জোর দিয়ে বলেন, কোনো অংশীজন বা বিনিয়োগকারীকে ঝুঁকির মধ্যে ফেলা হবে না।
গত সপ্তাহে সংশোধিত মার্জিন ঋণের বিধিমালা চূড়ান্ত হওয়ার দুশ্চিন্তায় শেয়ারবাজারে টানা দরপতন দেখা যায়। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইএক্স সূচক ৭৫ পয়েন্ট হারালেও, সোমবার সূচক ৬৭ পয়েন্ট ফিরে আসে।
বিএসইসি-এর মুখপাত্র আবুল কালাম জানান, "এরপরেও একটি মহল গুজব ছড়িয়ে বাজারকে প্রভাবিত করার চেষ্টা করছে। কমিশন কারা বাজারকে প্রভাবিত করছে তা খতিয়ে দেখছে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
কমিশন সূত্রে জানা গেছে, নতুন বিধিমালা চূড়ান্তকরণের শেষ পর্যায়ে রয়েছে। শেয়ারবাজারের টাস্কফোর্স এবং সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে সুপারিশ পাওয়ার পর এটি অনুমোদিত হবে। একবার অনুমোদিত হলে, এটি প্রকাশ করা হবে এবং কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়নের জন্য ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ট্রানজিশন পিরিয়ড সময়সীমা দেওয়া হতে পারে।
আবুল কালাম আরও উল্লেখ করেন, বিধিমালা চূড়ান্তকরণের প্রক্রিয়ায় অংশীজনদের অনেক সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে টাস্কফোর্সের কিছু প্রস্তাব বাদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, "শেয়ারবাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার দিকেই কমিশন জোর দিচ্ছে। শেয়ারবাজারে আস্থা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার