ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
শিক্ষকদের দাবিতে বিএনপির সমর্থন: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। যদি জনগণ আবারো বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তবে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং জাতীয়করণের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।
শনিবার বেলা ১১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সম্মানিত শিক্ষকদের সমাবেশে বক্তারা চাকরি জাতীয়করণের প্রসঙ্গ উত্থাপন করেছেন। কেউ কেউ আরো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার বিষয়ে মত দিয়েছেন। এছাড়া, সংগঠনের বাইরে থাকা বেসরকারি শিক্ষকদেরও কিছু দাবি রয়েছে। তিনি বলেন, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।
তিনি আরও বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, অধিকাংশ সময় শিক্ষকদের দাবির অনেকটাই পূরণ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্র এবং রাজনীতি সংস্কার বা নাগরিক উন্নয়নে উদ্যোগ নেওয়া হলেও, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে না পারলে কাঙ্খিত সুফল আসবে না।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে বিএনপি আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো, চাকরি স্থায়ীকরণ এবং জাতীয়করণের বিষয় উচ্চ পর্যায়ের কমিশনের মাধ্যমে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস