ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
রাতেই হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর আজ শুক্রবার (১৭ অক্টোবর) রাতেই এভারকেয়ার হাসপাতাল থেকে তার গুলশানের বাসভবন 'ফিরোজা ভিলা'-তে ফিরবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন যে, রাত সাড়ে ১০টার দিকে খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
গতকাল, বৃহস্পতিবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডা. জাহিদ সাংবাদিকদের জানান, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষাগুলো শেষ হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শিগগিরই তিনি বাসায় ফিরবেন। তিনি আরও বলেন, "এখন ম্যাডামের অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় উনি হাসপাতালে গিয়েছিলেন, তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন।"
ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক শহিদুল্লাহ সিদ্দিকীর নেতৃত্বে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ এই তথ্য দেন। এর আগে গত ২৮ আগস্ট রাতেও খালেদা জিয়া কয়েকটি পরীক্ষার জন্য একই হাসপাতালে গিয়েছিলেন এবং সেদিন রাতেই বাসায় ফিরেছিলেন। গত বুধবার (১৫ অক্টোবর) রাতে তিনি আবারও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন।
ডা. জাহিদ জুলাই সনদ প্রসঙ্গে বলেন, সনদ বাস্তবায়নে রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে তখন তা নিয়ে কারো 'শঙ্কার কিছু নেই'। তিনি উল্লেখ করেন যে, গত ১৫ বছর ধরে দেশের মানুষ নিরন্তর আন্দোলন করেছে এবং জুলাই সনদ সেই ধারাবাহিক আন্দোলনের সর্বশেষ পর্যায়। তিনি বিশ্বাস করেন, জনগণের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী পালিয়ে গেছে এবং মানুষ উন্মুখ হয়ে আছে জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে তা দেখার জন্য।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ