ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
৪০ বছরের ঐতিহ্যবাহী এমটিভি বন্ধ ঘোষণা
বিনোদন ডেস্ক: সংগীত ও তরুণ সংস্কৃতির প্রতীক হিসেবে দীর্ঘ ৪০ বছর ধরে দর্শকপ্রিয়তা ধরে রাখা আমেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেল এমটিভি (মিউজিক টেলিভিশন) এর যুক্তরাজ্য শাখার পাঁচটি চ্যানেলের যাত্রা শেষ হতে চলেছে। এমটিভির মালিক প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে 'এমটিভি মিউজিক', 'এমটিভি ৮০স', 'এমটিভি ৯০স', 'ক্লাব এমটিভি' এবং 'এমটিভি লাইভ' এই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ হয়ে যাবে। টেলিভিশন নেটওয়ার্ক ছোট করে এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে 'আই ওয়ান্ট মাই এমটিভি' স্লোগান নিয়ে যাত্রা শুরু হয়েছিল এমটিভির। পরবর্তীতে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ১৯৯৭ সালে যুক্তরাজ্যে ও ১৯৯৬ সালে ভারতে এর সম্প্রচার শুরু হয়। একসময় এই চ্যানেলটি তরুণদের সংগীত, ফ্যাশন ও জীবনধারার প্রতীক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।
তবে, ইউটিউব, স্পটিফাই এবং সামাজিক মাধ্যমের উত্থানের ফলে দর্শকরা টেলিভিশন থেকে দূরে সরে যাচ্ছে। এমটিভির সাবেক ভিডিও জকি সিমোন অ্যাঙ্গেল এই সময়কে 'কষ্টের' বলে অভিহিত করে বলেন, এমটিভি শুধু গান নয়, এটি নাচ, ফ্যাশন এবং তরুণদের মিলনস্থল ছিল।
তবে, ভারতে এখনো চালু আছে 'এমটিভি ইন্ডিয়া', যেখানে 'রোডিজ' ও 'স্প্লিটসভিলা'-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শো তরুণ দর্শকদের মধ্যে বেশ পছন্দের এবং এটি চ্যানেলটির জনপ্রিয়তা এখনো ধরে রেখেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে