ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান মুফতি আবদুল কাভি
বিনোদন ডেস্ক: বলিউডের অতুলনীয় সৌন্দর্যের প্রতীক ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি। প্রকাশ্যে জানালেন, সুযোগ পেলে তিনি ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান এমনকি নাম পর্যন্ত বদলে দিতে চান তিনি।
সম্প্রতি এক জনপ্রিয় পডকাস্টে অংশ নিয়ে মুফতি কাভি জানান, অভিষেক বচ্চন-ঐশ্বরিয়ার বিবাহিত জীবনে সংকট তৈরি হলে তিনি নিজেই নাকি ‘শুভকাজ’ সেরে ফেলতে প্রস্তুত। দাবি করেন, দাম্পত্যে চলমান বিভিন্ন সমস্যাতেও তিনি নাকি অবগত।
সেই আলাপে মুফতি বলেন, "তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেলে ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন। যদিও আমি তাদের বিচ্ছেদ মোটেও কামনা করি না; কিন্তু যদি হয়, তাহলে তিনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন।"
পডকাস্টের সঞ্চালক তখন প্রশ্ন ছুড়ে দেন একজন অমুসলিম নারীকে কীভাবে বিয়ে করবেন? উত্তরে কাভি জানান, ঐশ্বরিয়া ইসলাম গ্রহণ করলে তিনি তার নাম রাখবেন ‘আয়েশা’। এমনকি হাসতে হাসতে বলেন, “ঐশ্বরিয়ার মতো একজন সুন্দরী যখন নিজের নাম লিখবেন আয়েশা রাই সেটা আমার কাছে দারুণ লাগবে।”
আবদুল কাভির বিতর্কিত মন্তব্য অবশ্য নতুন নয়। এর আগেও মাঝে-মধ্যেই বিভিন্ন আলোচনায় তিনি উঠে এসেছেন। ঐশ্বরিয়াকে নিয়ে মন্তব্য করার আগে রাখি সাওয়ান্ত নিয়েও তিনি বিস্ফোরক দাবি করেছিলেন অভিনেত্রী তার পরামর্শেই নাকি নাম পরিবর্তন করে রেখেছেন ‘ফাতিমা’। এমনকি তাকে বিয়ের ইচ্ছাও প্রকাশ করেছিলেন।
ঐশ্বরিয়াকে নিয়ে তার সর্বশেষ মন্তব্যে আবারও উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। অনেকে বিষয়টিকে ‘মৌলভির পুরোনো বিতর্কপ্রিয়তার’ ধারাবাহিকতা হিসেবেও দেখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ