ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
অস্কারে বাজিমাত করে ইতিহাস গড়লেন জেসি বাকলি
নিজস্ব প্রতিবেদক: অস্কারের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। ‘হ্যামনেট’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। এই জয়ের মাধ্যমে অস্কারের ইতিহাসে প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে এই সম্মান অর্জন করলেন বাকলি।
চলতি বছরের পুরস্কার মৌসুমে তার সাফল্যের ধারা আগেই শুরু হয়েছিল। গোল্ডেন গ্লোব, বাফটা এবং স্যাগ অ্যাওয়ার্ড জয়ের পর অস্কার জিতে সেই ধারাবাহিকতাকে আরও উজ্জ্বল করলেন তিনি।
ম্যাগি ও’ফারেলের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’ সিনেমায় জেসি বাকলি অভিনয় করেছেন উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস চরিত্রে। সিনেমাটিতে তাদের ১১ বছর বয়সী সন্তান হ্যামনেটের মৃত্যু এবং সেই শোককে ঘিরে পরিবারের মানসিক বিপর্যয় অত্যন্ত আবেগঘনভাবে তুলে ধরা হয়েছে। সমালোচকদের মতে, সন্তানের মৃত্যু কীভাবে শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘হ্যামলেট’-এর প্রেরণা হয়ে উঠতে পারে—তা বাকলির শক্তিশালী অভিনয়ের মাধ্যমে গভীরভাবে ফুটে উঠেছে।
অভিনয়ের এই উজ্জ্বল অবস্থানে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে তাকে। ২০০৮ সালে বিবিসি ওয়ানের ট্যালেন্ট শো ‘আই’ড ডু অ্যানিথিং’-এ রানার-আপ হওয়ার মাধ্যমে প্রথমবার দর্শকদের নজরে আসেন জেসি বাকলি। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। সেই সময় থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ ও দৃঢ় মনোভাব স্পষ্ট হয়ে উঠেছিল।
বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনয়কে কেন্দ্র করেই নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন আর পরিশ্রমের ফলই আজকের এই বড় অর্জন।
এবারের অস্কারে সেরা অভিনেত্রীর বিভাগে জেসি বাকলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন এমা স্টোন, কেট হাডসন, রোজ বার্ন এবং রেনেট রিন্সভ। শক্ত প্রতিযোগিতা থাকলেও অভিনয়ের গভীরতা ও পুরস্কার মৌসুমের ধারাবাহিক সাফল্যের কারণে শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট ওঠে জেসি বাকলির মাথায়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি