ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
তানজীব সারোয়ারের আত্মহ'ত্যা চেষ্টা: যা জানালেন স্ত্রী সাবা
বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে সংগীতশিল্পী তানজীব সারোয়ারকে ঘিরে উদ্বেগজনক গুজব। দাবি করা হয়, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন এবং আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় আছেন। তবে পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন তার স্ত্রী সাবা সানজিদা রহমান, যিনি এসব খবরকে সম্পূর্ণ গুজব বলে দাবি করেন।
বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, তানজীব সারোয়ার বর্তমানে অনেকটাই সুস্থ আছেন। উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সবার দোয়া ও ভালোবাসার কারণে তার অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান তিনি।
এ সময় তিনি সবাইকে অনুরোধ করেন, যাচাইবাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে। সামাজিক মাধ্যমে ছড়ানো নানা অপপ্রচার মানুষের মধ্যে অযথা উদ্বেগ তৈরি করছে বলেও উল্লেখ করেন।
আত্মহত্যার চেষ্টা নিয়ে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন তানজীবের স্ত্রী। তিনি বলেন, অনেক গণমাধ্যম সঠিক তথ্য যাচাই না করেই সংবেদনশীল বিষয়টি প্রচার করছে। এ ধরনের গুজব ছড়ানো বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন তারা।
সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তানজীব সারোয়ারের সংগীতজীবন এক দশকের বেশি সময়ের। ২০১১ সালে ‘অন্দরমহল’ অ্যালবামের মাধ্যমে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের জন্য তিনি শ্রোতাদের কাছে পরিচিত। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় গান গেয়ে প্লেব্যাক শিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ