ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জয়ার মন্তব্যে ক্ষুব্ধ পাপারাজ্জিরা, বচ্চন পরিবারকে বয়কটের ডাক
বিনোদন ডেস্ক: বলিউডের প্রবীণ অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চনের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে পুরো বচ্চন পরিবারকে বয়কটের ডাক দিয়েছেন মুম্বাইয়ের পাপারাজ্জিরা। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিক ও ছবিশিকারিদের পোশাক এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে জয়া বচ্চনের কটাক্ষের জেরে এই কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন তারা।
সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ নামক এক অনুষ্ঠানে জয়া বচ্চন পাপারাজ্জিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘এরা নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে থাকে মোবাইল আর ক্যামেরা। এদের কি কোনো শিক্ষাগত যোগ্যতা আছে?’ তিনি আরও মন্তব্য করেন যে, শুধু হাতে ক্যামেরা বা ফোন থাকলেই সাংবাদিক হওয়া যায় না, এর জন্য পড়াশোনার প্রয়োজন।
জয়া বচ্চনের এমন মন্তব্যে চরম অপমানিত বোধ করছেন মুম্বাইয়ের আলোকচিত্রীরা। তাদের দাবি, অমিতাভ বচ্চন যখন প্রতি রবিবার ভক্তদের সঙ্গে দেখা করেন, তখন মূলধারার গণমাধ্যম না থাকলেও পাপারাজ্জিরা সেখানে উপস্থিত থাকেন। অথচ জয়া বচ্চন তাদের ইউটিউবার বা ভ্লগারদের সঙ্গে গুলিয়ে অপমানজনক কথা বলেছেন।
আত্মসম্মান রক্ষার্থে পাপারাজ্জিরা তাদের সহকর্মীদের বচ্চন পরিবারের ছবি তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তবে বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবার হওয়ায় এই বয়কট শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন