ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইউনাইটেড টোব্যাকোর ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ অভিযানে ঈশ্বরদীর ইউনাইটেড টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এনবিআরের ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক অভিযানে এই বড়সড় জালিয়াতি ধরা পড়ে।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ভ্যাট নিবন্ধন থাকলেও তারা আনুষ্ঠানিক উৎপাদন না দেখিয়ে গোপনে সিগারেট তৈরি ও বাজারজাত করছিল। অভিযানে কারখানা থেকে জাল ব্যান্ডরোলযুক্ত ৬ লাখ ৩৪ হাজার ৫৯০ শলাকা সিগারেট জব্দ করা হয়, যার বাজারমূল্য ৩৮ লাখ টাকার বেশি। এতে সরকারের প্রায় ২৯ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
এছাড়া ঘটনাস্থল থেকে ১০ লাখ ২৯ হাজার পিস অব্যবহৃত জাল ব্যান্ডরোল ও স্ট্যাম্প উদ্ধার করা হয়। এনবিআর কর্মকর্তারা জানান, এই জাল ব্যান্ডরোলগুলো ব্যবহার করা হলে সরকার আরও প্রায় সাড়ে ৮ কোটি টাকার রাজস্ব হারাত। সব মিলিয়ে প্রায় ৯ কোটি টাকার অনিয়ম উদঘাটন করা হয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, প্রতিষ্ঠানটি নামমাত্র কিছু বৈধ ব্যান্ডরোল সংগ্রহ করলেও মূলত জাল ব্যান্ডরোল দিয়েই উৎপাদন চালিয়ে আসছিল। এ ঘটনায় উদ্ধারকৃত মালামাল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় ভ্যাট কমিশনারেটকে প্রতিষ্ঠানটির ওপর কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত