ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
ঢাকার পথে জুবাইদা রহমান, হিথ্রোতে বিদায় জানালেন মেয়ে জাইমা
নিজস্ব প্রতিবেদক: শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় (লন্ডন সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা করবেন।
এর আগে বাংলাদেশ সময় রাত ১১টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক-ইন করেন তিনি। এ সময় মাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তারেক রহমান ও জুবাইদা দম্পতির একমাত্র কন্যা জাইমা রহমান। সিডিউল অনুযায়ী, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ডা. জুবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ঢাকায় নেমে তিনি সরাসরি বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর সেখান থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবেন।
এদিকে, বিএনপি চেয়ারপারসনকে বহন করার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘টেকনিক্যাল সমস্যার’ কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছাতে বিলম্ব হতে পারে। কাতার থেকে বিমানটি উড্ডয়ন করার পর সঠিক সময় জানানো হবে।
এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতার এয়ারলাইন্সের বিশেষ বিমানে দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তবে এয়ার অ্যাম্বুলেন্সের বিলম্বের কারণে শুক্রবার সকাল ১০টার পর লন্ডন যাত্রার সময় নির্ধারিত হতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)