ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান
বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ইমরান মাহমুদুল প্রথমবারের মতো বাবা হওয়ার স্বাদ পেলেন।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী মেহের আয়াত জেরিন এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।
ইমরানের ঘনিষ্ঠজন ও কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন গণমাধ্যমকে এই সুখবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মা ও নবজাতক দুজনেই আল্লাহর রহমতে সুস্থ আছেন। পরিবারের নতুন অতিথির সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যতের জন্য ইমরান সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ মে পারিবারিকভাবে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান। ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত ভুবনে পা রাখা ইমরান গত এক যুগেরও বেশি সময় ধরে সফলভাবে গান ও সুর করে যাচ্ছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা