ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আজকের বাজরে স্বর্ণের দাম (৪ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে টানা মূল্য ওঠানামার প্রভাব আবারও পড়েছে দেশের স্বর্ণবাজারে। আন্তর্জাতিক বাজারে মূল্য কমে যাওয়ার পাশাপাশি স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীদের সিদ্ধান্তে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দাম নির্ধারণ করেছে। বুধবার থেকে সারা দেশে স্বর্ণের এই সমন্বিত মূল্য কার্যকর হয়েছে, যা ক্রেতা-বিক্রেতা উভয়ের দৃষ্টি আকর্ষণ করেছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানোর ফলে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতেই এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। আজ বৃহস্পতিবারও একই দামে স্বর্ণ বিক্রি হবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার প্রভাবেই এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী-
২২ ক্যারেট প্রতি ভরি: ২,১১,০৯৫ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি: ২,০১,৪৯৬ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি: ১,৭২,৭০৯ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১,৪৩,৬৮৯ টাকা
এ ছাড়া স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত হবে। তবে গয়নার মান, ডিজাইন ও কারুকাজ ভেদে মজুরি পরিবর্তন হতে পারে।
স্বর্ণের দামের পরিবর্তন হলেও দেশের বাজারে রুপার মূল্য স্থিতিশীল রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা, এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।
দামের এই সমন্বয়ে স্বর্ণ বাজারে সাময়িক স্থিতি ফিরলেও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা বজায় থাকায় আগামী দিনগুলোতে আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল