ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আমেরিকায় পুরস্কার গ্রহণের দিনেই কারাদণ্ড পেলেন ইরানি নির্মাতা
বিনোদন ডেস্ক:ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে গত সোমবার এই রায় ঘোষণা করা হয়। কারাদণ্ডের পাশাপাশি তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
ঘটনাচক্রে, যেদিন ইরানে এই রায় ঘোষিত হচ্ছিল, ঠিক সেদিনই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘গথাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে দাঁড়িয়ে সম্মাননা গ্রহণ করছিলেন ৬৫ বছর বয়সী এই নির্মাতা। নিজের নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর জন্য তিনি সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য ও সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতে নেন। সিনেমাটি আসন্ন অস্কারেও মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছে।
ইরানে থাকাকালীন সরকারি নিষেধাজ্ঞা ও কঠোর নজরদারি এড়িয়ে গোপনে এই সিনেমাটি নির্মাণ করেছিলেন পানাহি। এর আগে কান চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি স্বর্ণপাম জিতেছিল। পুরস্কার গ্রহণের মঞ্চে নিজের কারাদণ্ড নিয়ে কোনো মন্তব্য না করলেও পানাহি সেই সব নির্মাতাদের প্রতি শ্রদ্ধা জানান, যারা সবটুকু ঝুঁকি নিয়ে নীরবে কাজ করে যাচ্ছেন।
এর আগেও দুই দফা জেল খাটা এই নির্মাতার ওপর আগে থেকেই চলচ্চিত্র নির্মাণ ও ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। তবে নতুন করে দণ্ড ঘোষণার আগেই এক সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে