ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (৫ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আজ শুক্রবার দিনব্যাপী নানা রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মসূচিতে ব্যস্ত সময় কাটবে। সকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রাজধানীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে, যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, পেশাজীবী ও সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।
জামায়াতে ইসলামের কর্মসূচি
সকাল ৯:৩০ মিনিট - কেরানীগঞ্জের জনি টাওয়ার মোড়ে ঢাকা–৩ আসনে নির্বাচনী গণমিছিল। উপস্থিত থাকবেন জেলা আমীর দেলোয়ার হোসাইন এবং জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা
সকাল ১০টা - তেজগাঁওয়ের এফডিসিতে ভবন মালিকদের ভূমিকা ও ভূমিকম্প প্রতিরোধে সচেতনতা নিয়ে ছায়া সংসদ বিতর্ক। প্রধান অতিথি রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।
বিএনপির কর্মসূচি
বিকেল ৩টা - ঢাকা-১৬ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হকের নেতৃত্বে রূপনগরে নির্বাচনী গণসংযোগ ও মিছিল।
ছাত্র ও যুব সমাবেশ
বিকেল ৪টা - ঢাকা-১১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে মেরুল বাড্ডার ডি আই টি মাঠে ছাত্র–যুব সমাবেশ। প্রধান অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সন্ধ্যা ৬:৩০ মিনিট - আইসিসিবিতে ‘লেদার ইন্ডাস্ট্রি চেঞ্জমেকার অ্যাওয়ার্ডস ২০২৫’ গালা নাইট। উপস্থিত থাকবেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দিনব্যাপী এসব ভিন্নধর্মী কর্মসূচি রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক ও শিল্পখাত পর্যন্ত বিভিন্ন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)