ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: হাজারো প্রাণের বিনিময়ে পুনরুদ্ধার করা গণতন্ত্রের সুফল ঘরে তুলতে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর স্বনির্ভর বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের ওপর বিশেষ আস্থা প্রকাশ করে বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে সৃজনশীল স্টার্টআপ এবং উদ্ভাবনী আইডিয়ার মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিংকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে। বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে পাটের বহুমুখী পণ্য নিয়ে যুক্ত হয়ে নতুন দিগন্ত উন্মোচনের জন্য তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান।
কৃষকদের উৎসাহিত করে রাষ্ট্রপ্রধান বলেন, পাট চাষে সনাতন পদ্ধতি ছেড়ে উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষাবাদ পদ্ধতি অনুসরণ করা জরুরি। এতে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। পাশাপাশি উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান বাজারের চাহিদা বিবেচনা করে নিত্যনতুন আধুনিক ও মানসম্মত পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ তৈরি ও এর বিপণন বাড়ানোর ওপর তিনি জোর দেন।
গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আজ অনেক ত্যাগ আর শহীদের রক্তের বিনিময়ে পুনরায় গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। সেই সব শহীদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মাধ্যমেই একটি প্রকৃত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি