ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তীব্র গ্যাস সংকটে বন্ধ ঘোড়াশাল সার কারখানা
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ও পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা’ এখন নিথর। গত দুই দিন ধরে তীব্র গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ রয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক সাইদুর রহমান।
এই বিশাল কারখানায় নিরবচ্ছিন্ন সার উৎপাদনের জন্য স্বাভাবিক অবস্থায় ৭১ থেকে ৭২ পিএসআই গ্যাস চাপের প্রয়োজন হয়। এমনকি কোনোমতে উৎপাদন সচল রাখতে নূন্যতম ৫২ থেকে ৫৩ পিএসআই গ্যাস চাপ অপরিহার্য। তবে বর্তমানে প্রয়োজনীয় সেই নূন্যতম গ্যাস সরবরাহ না পাওয়ায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে প্ল্যান্টের চাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সম্পূর্ণ গ্যাস নির্ভর এই কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ২ হাজার ৮৪০ মেট্রিক টন। ফলে কারখানাটি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ২ হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে দেশ। প্রকল্প পরিচালক জানান, শুধু নরসিংদী নয়, গ্যাস সংকটের কবলে পড়ে দেশের আরও কয়েকটি স্থানের সার কারখানায় উৎপাদন প্রক্রিয়া একই সাথে থমকে গেছে।
তবে উৎপাদন বন্ধ থাকলেও কৃষকদের জন্য আপাতত স্বস্তির খবর হলো, কারখানার গুদামে বর্তমানে ৫ লাখ ২৫ মেট্রিক টন সারের বিশাল মজুত রয়েছে। ফলে তাৎক্ষণিকভাবে বাজারে সারের বড় কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। যদিও এই মজুত কতদিন চলবে এবং কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে উৎপাদন শুরু হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কৃষিখাতে সারের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই পরিবেশবান্ধব কারখানাটি পুনরায় সচল করতে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা