ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কনটেন্ট তৈরি করতে গিয়ে ঝ’লসে গেলেন আল-আমিন
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় সৃজনশীল ও হাস্যরসাত্মক কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কনটেন্ট তৈরি করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। তার নিজ গ্রাম দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আগুনে গোসলের দৃশ্য ধারণ করার সময় শরীরের ৩৫-৪০ ভাগ দগ্ধ হয়।
শীতকালীন কন্টেন্টের জন্য চৌবাচ্চার পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর সময়, নির্ধারিত মাত্রার বেশি পেট্রোল ব্যবহার করার কারণে আগুন স্বাভাবিকের চেয়ে অনেক উঁচুতে চলে যায়।
সহকারী সুবল চন্দ্র অধিকারী জানান, এই উচ্চ তাপেই আল-আমিন গুরুতর দগ্ধ হন। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়।
বর্তমানে আল-আমিন বারডেম হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কন্টেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানান, চিকিৎসকরা তাকে সারিয়ে তোলার চেষ্টা করছেন। আল-আমিন দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি