ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, আটকে আছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ ওঠানামার জেরে বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হয়ে পড়ায় দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার পর থেকে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার অচল হয়ে যাওয়ায় ইন্টারনেট ব্যাংকিং, আন্তঃব্যাংক লেনদেন, চেক ক্লিয়ারিং এবং কার্ডভিত্তিক সেবাগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিকেল ৪টা থেকে পুরো সিস্টেম বন্ধ হয়ে যায়। ফলে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে সব ধরনের আন্তঃব্যাংক লেনদেন আপাতত স্থগিত রয়েছে।
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের আইটি টিম সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। ঠিক কখন সেবা পুরোপুরি স্বাভাবিক হবে তা সুনির্দিষ্ট করে বলা না গেলেও, আশা করা হচ্ছে খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে।’
এদিকে, সেবা বিঘ্নিত হওয়ায় দুঃখ প্রকাশ করে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক তাদের গ্রাহকদের নোটিশ পাঠিয়েছে। তারা জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এনপিএসবি সেবা সাময়িক বন্ধ রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তা সচল করার চেষ্টা চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর