ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ‘টেকনিক্যাল সমস্যা’ বা কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি ঢাকায় পৌঁছাতে দেরি হতে পারে বলে জানা গেছে।
এদিকে, শাশুড়িকে নিয়ে যেতে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডন সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকায় পৌঁছাবেন।
বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটির কারিগরি ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হচ্ছে। কাতার থেকে বিমানটি উড্ডয়ন করার পর সঠিক সময় জানা যাবে।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, শুক্রবার সকালে ঢাকায় নেমেই ডা. জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর সেখান থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন। সব প্রক্রিয়া সম্পন্ন করে খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুক্রবার সকাল ১০টা বা তার পরে হতে পারে।
এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালে কাতার এয়ারলাইন্সের বিশেষ বিমানে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেই সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে