ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ছাত্র হিসেবে কেমন ছিলেন শাহরুখ খান?
বিনোদন ডেস্ক: বলিউডের বাদশাহ শাহরুখ খান কেবল অভিনয়েই নন, ছাত্র হিসেবেও যে বেশ মেধাবী ছিলেন তার প্রমাণ মিলল সম্প্রতি ভাইরাল হওয়া একটি মার্কশিটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তার স্নাতক জীবনের পরীক্ষার ফলাফল দেখে রীতিমতো চমকে গেছেন ভক্তরা।
দিল্লির হংসরাজ কলেজের ১৯৮৫-৮৮ সেশনের ছাত্র ছিলেন শাহরুখ। অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করা এই অভিনেতার মার্কশিট বিশ্লেষণ করে দেখা যায়, তিনি একাধিক বিষয়ে ৯২ নম্বর পেয়েছিলেন। এছাড়া অঙ্ক ও পদার্থবিদ্যায় তার প্রাপ্ত নম্বর ছিল ৭৮। তবে বর্তমানে যার ইংরেজি বলায় মুগ্ধ সবাই, সেই শাহরুখ খান কলেজে ইংরেজিতে পেয়েছিলেন মাত্র ৫১ নম্বর।
ভাইরাল হওয়া মার্কশিটে উল্লেখিত জন্ম তারিখ (২ নভেম্বর, ১৯৬৫), বাবার নাম এবং ছবি মিলে যাওয়ায় এটি যে কিং খানেরই ফলাফল, তা নিয়ে ভক্তদের মনে কোনো সংশয় নেই। উল্লেখ্য, ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটা শাহরুখ খান এর আগে ছোট পর্দায় অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?