ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
সরকার ফারাবী: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে শক্তিশালী ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে অনুভূত হওয়া এই কম্পনে প্রাথমিকভাবে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)।
জিনজিয়াংয়ের পাশাপাশি সীমান্তবর্তী কিরগিজস্তানের কিছু এলাকাতেও ভূমিকম্পের প্রভাব টের পাওয়া গেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কম্পন সীমান্তের উভয় পাশেই অনুভূত হয়েছে।
সিইএনসি জানায়, বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান–শিনজিয়াং সীমান্ত সংলগ্ন আকচি কাউন্টিতে ভূমিকম্পটি সংঘটিত হয়। রিখটার স্কেলে ৬.০ মাত্রার এই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত স্থানীয় প্রশাসনের কাছে কোনও হতাহত বা ভবনধসের তথ্য আসেনি। অঞ্চলের সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
সিইএনসি আরও জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল আকচি কাউন্টি ৪১.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে চিহ্নিত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর