ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিশুতোষ টেলিভিশনের জনপ্রিয় কণ্ঠদাতা আর নেই
নিজস্ব প্রতিবেদক :যুক্তরাষ্ট্রভিত্তিক শিশুতোষ টেলিভিশন নিকেলোডিয়ন এবং নেটফ্লিক্সের বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করে পরিচিত ব্রাজিলিয়ান অভিনেতা টনি জার্মানো আর নেই। ৫৫ বছর বয়সী এই অভিনেতা ২৬ নভেম্বর সাও পাওলোতে একটি বাড়িতে ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। তার মৃত্যুর বিষয়টি অভিনেতার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে জানানো হয়েছে, ওই সকালে টনি বাড়ির ছাদে সংস্কারের কাজ দেখছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি ছাদ থেকে পড়ে যান। দুর্ঘটনার আগে তিনি মা-বাবার বাড়িতে ছিলেন। অভিনেতার মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, ছাদ থেকে পড়ার ফলে টনি প্রচণ্ড আঘাত পান এবং তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি ছিলেন এক নিষ্ঠাবান, উদার এবং প্রতিভাবান অভিনেতা, যার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সবার জন্য স্মরণীয় ছিল।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে কাজ করা টনি জার্মানো নিকেলোডিয়নের নিকি, রিকি, ডিকি অ্যান্ড ডন এবং ডিজনির লাইভ-অ্যাকশন বিউটি অ্যান্ড দ্য বিস্ট-এ বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন। তার অবদান শিশুতোষ বিনোদনের জগতে অমর হয়ে থাকবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)