ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
খুশকি ও চুল পড়া কমাতে যেসব খাবার খাবেন
ডুয়া ডেস্ক: চুল পড়া রোধ করতে শুধুই শ্যাম্পু বা তেল ব্যবহার যথেষ্ট নয়। খাবারের মাধ্যমে ভেতর থেকে পুষ্টি জোগানোও জরুরি। বিশেষ করে স্বাস্থ্যবান ও ঘন চুলের জন্য বায়োটিন ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ।
বায়োজিন কসমিসিউটিক্যালসের সিনিয়র ডায়েটিশিয়ান মুনিয়া মৌরিন মুমু বলেন, চুল ভঙ্গুর হলে, খুশকি দেখা দিলে চুল পড়া বেড়ে যায়। চুল যদি মজবুত ও স্বাস্থ্যকর হয়, তবে স্বাভাবিকভাবেই চুল পড়া কম হয়। হেলদি ফ্যাট যেমন ওমেগা-৩ ও ওমেগা-৬ চুলের বৃদ্ধি ও পুষ্টিতে বিশেষ সহায়ক। সামুদ্রিক মাছ, বাদাম, অলিভ ওয়েল, চিয়া সিড ও ফ্ল্যাক্সসিড থেকে এই ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়।
তিনি আরও বলেন, খুশকি কমাতে জিংক ও বায়োটিন খুব কার্যকর। বায়োটিন পাওয়া যায় ডিমের কুসুম, মিষ্টি আলু, কলা, অ্যাভোকাডো, বিভিন্ন বীজ ও বাদাম থেকে। জিংক সমৃদ্ধ খাদ্যের মধ্যে রয়েছে কুমড়ো ও সূর্যমুখী বিজ, অর্গান মিট, লাল মাংস, মটরশুঁটি, ছোলা ও মাশরুম। চকলেটও চুলের পুষ্টির জন্য সহায়ক, কারণ এতে জিংক ও বায়োটিন বিদ্যমান।
চুলের গোড়া মজবুত রাখতে প্রোটিন অপরিহার্য। তাই ডিম, মাছ, মুরগি, টকদই, দুধ বা দুধের তৈরি খাবার ডায়েটে রাখা ভালো। এছাড়া হেলদি ডায়েটের অংশ হিসেবে শাকসবজি ও ফলমূল অন্তর্ভুক্ত করতে হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?