ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
খুশকি দূর করুন ঘরোয়া উপায়ে
ডুয়া ডেস্ক: শীতের আগমন মানেই চুলে খুশকির উপদ্রব বাড়ে। অনেকে আবার সারা বছর ধরেই এই সমস্যায় ভোগেন। শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত যত্নের কারণে মাথার ত্বক রুক্ষ হয়ে যায়, ফলে খুশকি বেড়ে ওঠে। অনেকে নানা দামী ও কেমিক্যালযুক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পান না।
বিশেষজ্ঞ পুষ্টিবিদদের মতে, ধুলো-ময়লা, ঘাম জমে থাকা বা অপরিষ্কার স্ক্যাল্প খুশকির অন্যতম কারণ। তাই শুধু শ্যাম্পু ব্যবহার করলেই সমাধান পাওয়া যায় না। তবে ঘরোয়া কিছু সহজ পদ্ধতি মেনে চললে খুশকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
টক দইয়ের যত্ন
টক দই মাথার ত্বক পরিষ্কার রাখে ও মৃত কোষ দূর করতে সহায়তা করে। এটি প্রাকৃতিক এক্সফোলিয়েন্টের মতো কাজ করে। মাথার ত্বকে দই লাগিয়ে ২০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে ভালো ফল মিলবে।
লেবুর খোসার পানি
লেবুর খোসায় থাকা অ্যান্টিসেপটিক উপাদান খুশকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। ৪-৫টি লেবুর খোসা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর সেই পানি চুলে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
ভিনেগারের ব্যবহার
ভিনেগার মাথার ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখে, ফলে খুশকি কমে। শ্যাম্পুর পর এক গ্লাস পানিতে ১ চামচ ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। তবে পরিমাণ বেশি হলে চুল শুষ্ক হয়ে যেতে পারে।
অতিরিক্ত যত্নে যা মানবেন
১️ নিয়মিত চুল পরিষ্কার রাখুন।২️ গরম নয়, কুসুম গরম পানি ব্যবহার করুন।৩️ ঘাম জমে গেলে চুল দ্রুত ধুয়ে ফেলুন।
নিয়মিত এসব ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে শীতকালেও খুশকির সমস্যা থাকবে নিয়ন্ত্রণে। প্রাকৃতিক উপায়েই পাবেন পরিচ্ছন্ন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ