ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ পাচ্ছে অবৈধ প্রবাসীরা। এই সুবিধা ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত প্রযোজ্য।
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন সোমবার (১৩ অক্টোবর) এক বার্তায় জানায়, ‘প্রোগ্রাম রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন ২.০’ এর আওতায় ১৯ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনিয়মিত বিদেশি শ্রমিকরা সহজে দেশে ফেরার সুযোগ পাবেন। যারা মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছেন, তাদের অনুরোধ করা হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে প্রয়োজনীয় ট্রাভেল পারমিট এবং বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে।
বার্তায় আরও বলা হয়েছে, শেষ সময় পর্যন্ত অপেক্ষা করলে ইমিগ্রেশন অফিসের অনুমতি বা অন্যান্য আনুষ্ঠানিকতায় জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের পাসপোর্ট নেই বা মেয়াদ শেষ, তাদের দ্রুত কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ায়, সংশ্লিষ্টরা সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন। বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার অনিয়মিত শ্রমিকদের জন্য সব প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)