ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
জনপ্রিয় কোরিয়ান খাবার বিবিমবাপ তৈরির সহজ রেসিপি
লাইফস্টাইল ডেস্ক: কে পপ এবং কোরিয়ান নাটকের পাশাপাশি কোরিয়ান খাবারও বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কোরিয়ান রামেন ও কিমচির মতো বিবিমবাপও এখন পছন্দের খাবারের তালিকায়। এটি অনেকটা আমাদের দেশের ফ্রাইড রাইসের মতো, তবে এর রান্নার পদ্ধতি ভিন্ন। সুস্বাদু ও স্বাস্থ্যকর এই খাবারটি কম সময়ে বাড়িতে তৈরি করা যায়, যা পরিবারের সকলের মন জয় করবে।
উপকরণ:ভাত (২ কাপ), গাজর (১টি), শসা (১টি), পালং শাক (১ কাপ), মাশরুম (আধা কাপ), ডিম (২টি), চিকেন (আধা কাপ), সয়াসস (১ টেবিল চামচ), রসুন কুচি (১ চা চামচ), গোলমরিচ (সামান্য), কোরিয়ান গোচুজাং (২ টেবিল চামচ), তিলের তেল (৩ চা চামচ), ভিনেগার (১ চা চামচ), চিনি (আধা চা চামচ), তিল ভাজা (১ টেবিল চামচ), লবণ (স্বাদমতো)।
প্রস্তুত প্রণালি:প্রথমে প্রতিটি সবজি আলাদা করে হালকা সেদ্ধ করে অল্প তেলে ভেজে একপাশে রাখুন। পালং শাক অল্প সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে সামান্য তিলের তেল ও লবণ মিশিয়ে নিন। এরপর ডিম পোচ করে রাখুন।
একটি প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে তাতে চিকেন, সয়াসস, চিনি, তিলের তেল, গোলমরিচ গুঁড়া দিয়ে ভেজে রান্না করুন।
অন্যদিকে, একটি বাটিতে গোচুজাং, তিলের তেল, মধু, রসুন ও ভিনেগার মিশিয়ে সস বানিয়ে নিন। এবার একটি বাটিতে গরম ভাত নিয়ে তার চারপাশে সেদ্ধ ও ভাজা সবজি এবং মাংস সাজিয়ে রাখুন। ওপরে ডিম পোচ রেখে মাঝখানে গোচুজাং সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। খাওয়ার আগে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।
টিপস:বাংলাদেশে বিভিন্ন সুপার শপে গোচুজাং পাওয়া যায়। যদি না থাকে, তাহলে চিলি সস, টমেটো পেস্ট ও সামান্য ভিনেগার মিশিয়ে বিকল্প সস তৈরি করতে পারেন। বিবিমবাপের মূল স্বাদ পেতে তিলের তেল অবশ্যই ব্যবহার করবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- শিক্ষকদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী