ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের দুই কোম্পানিতে
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানিতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে। কোম্পানিগুলো হলো-ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক পিএলসি। ডিএসই ও আমারস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্র্যাক ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯০কোটি ৯৩ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল ৩৬.০৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬.১৬ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার ৪৬.১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৬০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.০৭ শতাংশ শেয়ার রয়েছে।
ইস্টার্ন ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৮ কোটি ৭০ লক্ষ ৩৮ হাজার ৮৪৩ টি এবং পরিশোধিত মূলধন ১৮৭ কোটি ৩ লক্ষ ৮ হাজার ৮৪৩ টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল ০.৫৭ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.৬৭ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৩১.৪৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪২.৩৬শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৫.৫৩ শতাংশ শেয়ার।
প্রসঙ্গত, দেশের শেয়ারবাজারে সর্বশেষ তথ্য অনুযায়ি বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ শেয়ার রয়েছে ব্র্যাক ব্যাংকে। গত এক বছরের বেশি সময় যাবত ব্যাংকটি বিদেশি বিনিয়োগের সর্বেোচ্চ শিরোপা বজায় রেখেছে।
বিদেশীদের শেয়ারধারণের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটিতে সেপ্টেম্বর শেষে বিদেশীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৩৩.০৭ শতাংশে, আগের মাসে যা ছিল ৩৩.৪২ শতাংশ।
বিদেশীদের শেয়ারধারণে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সেপ্টেম্বর শেষে কোম্পানিটিতে বিদেশীদের শেয়ারধারণের পরিমাণ কিছুটা কমে ২৭.২৬ শতাংশে দাঁড়িয়েছে, আগের মাসে যা ছিল ২৭.৩৪ শতাংশ।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি