ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন: জানুন সঠিক ব্যবহার
ডুয়া ডেস্ক: ত্বককে রোদ ও বিভিন্ন পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করতে প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা অপরিহার্য। তবে শুধুমাত্র সানস্ক্রিন ব্যবহারের বিষয়টি যথেষ্ট নয়; সঠিক নিয়মে ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ। ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বাছাই ও সঠিক ব্যবহার না করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে।
ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন নির্বাচন করুন। সেনসিটিভ ত্বক থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। ব্রণ বা র্যাশের সমস্যা থাকলে কোন সানস্ক্রিন ব্যবহার করবেন, সেই বিষয়ে ডাক্তার বা স্কিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন ব্যবহার করা নিরাপদ। শুধু মুখ নয়, ঘাড়, হাত ও সূর্যালোকের সংস্পর্শে আসা ত্বকের অন্যান্য অংশেও সানস্ক্রিন লাগানো জরুরি। যারা ঘামেন, তারা ওয়াটার বা জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
সানস্ক্রিন ব্যবহারের সময় কিছু বিষয়ও খেয়াল রাখতে হবে। এটি চোখে যেন না যায়, তা নিশ্চিত করুন, কারণ চোখে গেলে মারাত্মক জ্বালা বা পোড়া অনুভূত হতে পারে। অতিরিক্ত চিটচিটে ধরনের সানস্ক্রিন কোনো ত্বকের জন্যও ভালো নয়, কারণ এটি ময়লা জমাতে পারে। বেশি ঘামের ক্ষেত্রে দ্বিতীয়বার সানস্ক্রিন লাগানোর আগে মুখ ধুয়ে নিলে ত্বক আরও সুস্থ থাকে।
সানস্ক্রিন ব্যবহারের আগে ত্বক পরিষ্কার করা জরুরি। দুই আঙুলের মাথার সাহায্যে ম্যাসাজ করে সানস্ক্রিন সমানভাবে লাগান। সঠিক নিয়মে ব্যবহার করলে ত্বক সুস্থ ও সুরক্ষিত থাকে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর