ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শহিদুল আলমের আটক নিশ্চিত করল ফ্লোটিলা
আন্তর্জতিক ডেস্ক: গাজা অভিমুখী কনশানস নৌযান ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে, যার মধ্যে রয়েছে দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বুধবার নিশ্চিত করেছে, গাজা অভিমুখী সাংবাদিক, চিকিৎসক এবং মানবাধিকার কর্মীদের বহনকারী নৌবহরকে ইসরায়েলি সেনারা আটকেছে। কনশানস জাহাজটিতে মোট ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী ছিলেন। এর আগে গাজা অভিমুখী আরও তিনটি ছোট নৌযানকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী।
শহিদুল আলম বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তায় জানিয়েছেন, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। শহিদুল আলম ভিডিও বার্তায় বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। আমরা সমুদ্রপথে আটকানো হয়েছে এবং আমাকে ইসরায়েলের বাহিনী ধরে নিয়ে গেছে। তারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সব সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে।”
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, গাজার সমুদ্রবন্দর ভেঙে প্রবেশের চেষ্টা করা নতুন ফ্লোটিলা ব্যর্থ হয়েছে। সব জাহাজ এবং যাত্রীকে আটক করে একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন ভেঙে নৌবন্দরে প্রবেশের চেষ্টা ফলপ্রসূ হয়নি, তবে সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদের দ্রুত মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কনসিয়েন্স (Conscience) নামের ওই জাহাজটি প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করেছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান