ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
নতুন আইজিপিকে ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ রাজনৈতিক বঞ্চনা ও বাধ্যতামূলক অবসরের গ্লানি মুছে অবশেষে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদের দায়িত্ব নিলেন মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি নতুন পদের ‘র্যাংক ব্যাজ’ গ্রহণ করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের নতুন আইজিপি হিসেবে তাঁর পথচলা শুরু হলো।
আইজিপিকে ব্যাজ পরানোর সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রধানমন্ত্রী আলী হোসেন ফকিরকে অভিনন্দন জানান এবং জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়তে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিসিএস (পুলিশ) ১৫তম ব্যাচের এই মেধাবী কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের শাসনামলে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। সে সময় তাঁকে প্রথমে চাকরিচ্যুত এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি প্রক্রিয়া অনুসরণ করে আলী হোসেন ফকিরকে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনে। সে সময় তিনি এসপি পদমর্যাদায় যোগ দিলেও পরবর্তীতে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান। কর্মজীবনের শেষ প্রান্তে এসে আজ তিনি বাহিনীর সর্বোচ্চ পদের গৌরব অর্জন করলেন। নতুন পুলিশ প্রধানের হাত ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছে সরকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)