ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের আভাসের মধ্যেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। পারিবারিক ও ব্যক্তিগত কারণ উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অব্যাহতির চিঠিতে স্বাক্ষর করে সেটি পুলিশ সদরদপ্তরে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন তিনি।
সাজ্জাত আলী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনের কথা উল্লেখ করে পুলিশ সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে আবেদন পাঠিয়েছেন তিনি।
বর্তমান চুক্তি অনুযায়ী ডিএমপি কমিশনার হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ২১ নভেম্বর। তবে মেয়াদ শেষ হওয়ার বেশ আগেই দায়িত্ব ছাড়ার আবেদন করায় বিষয়টি প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
একাধিক সূত্রের দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বড় ধরনের রদবদল হতে পারে। সম্ভাব্য এই পরিবর্তনের অংশ হিসেবেই পুলিশ ও র্যাব-এ পুনর্বিন্যাসের আলোচনা চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন শোনা যায়। এরই মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেওয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক