ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আমার জন্য ৩ কোটি ৫০ লাখ মানুষের জীবন রক্ষা পেয়েছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য ভয়াবহ যুদ্ধ থেকে কোটি মানুষের জীবন রক্ষা পেয়েছে— এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, জম্মু-কাশ্মিরের পেহেলগামকে ঘিরে সৃষ্ট উত্তেজনায় ২০২৫ সালের মে মাসে দুই দেশ পরমাণু সংঘাতে জড়িয়ে পড়তে পারত, কিন্তু তার হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি এ কথা বলেন। সেখানে তিনি আবারও উল্লেখ করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে তার ভূমিকা ছিল নির্ণায়ক।
ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সংঘাত কমাতে তিনি কাজ করেছেন। তার দাবি, দায়িত্ব নেওয়ার প্রথম দশ মাসেই তিনি আটটি যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয়েছেন এবং ভারত-পাকিস্তান সংঘাত ছিল তার মধ্যে অন্যতম। তিনি সতর্ক করে বলেন, তার উদ্যোগ না থাকলে দুই দেশ পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তে পারত।
ট্রাম্প আরও জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তাকে বলেছেন— তার মধ্যস্থতার ফলে অন্তত ৩৫ মিলিয়ন বা ৩ কোটি ৫০ লাখ মানুষের জীবন রক্ষা পেয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মির অঞ্চলের অনন্তনাগ জেলার পেহেলগামের বাইসরন উপত্যকায় বন্দুকধারীদের গুলিতে ২৫ জন ভারতীয় নিহত হন। এই ঘটনার পর উত্তেজনা দ্রুত বাড়তে থাকে এবং ৪ মে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালায় ভারতের সেনাবাহিনী।
এর পাল্টা জবাবে পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ পরিচালনা করে। টানা চার দিন সংঘাত চলার পর শেষ পর্যন্ত উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
ট্রাম্প এর আগেও একাধিকবার বলেছেন, তার ব্যক্তিগত কূটনৈতিক প্রচেষ্টাতেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল। পাকিস্তান সরকার তার বক্তব্যকে সমর্থন করলেও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এ দাবিকে স্বীকৃতি দেয়নি।
স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প আরও বলেন, এখন তার লক্ষ্য নবম একটি সংঘাতের অবসান ঘটানো— সেটি হলো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ। তার মন্তব্য, তিনি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধের সূচনাই নাকি হতো না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত