ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুটি নতুন বিধিমালা অনুমোদন দিয়েছে। বিনিয়োগকারী, স্টক ব্রোকার, স্টক ডিলার ও ইস্যুয়ার কোম্পানির মধ্যে উদ্ভূত লেনদেনসংক্রান্ত বিরোধ যাতে দীর্ঘসূত্রিতা ছাড়াই নিষ্পত্তি হয়—সেই উদ্দেশ্যে নতুন এই বিধিমালা চালু করা হচ্ছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) বিএসইসির ৯৭৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে জানানো হয়, নতুন বিধিমালাগুলো বিনিয়োগকারীদের সুরক্ষা ও বাজারের শৃঙ্খলা প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে।
নতুন অনুমোদিত দুটি বিধিমালা হলো—
• ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫• চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫
এই বিধিমালাগুলোর আওতায় কোনো বিনিয়োগকারীর সঙ্গে ব্রোকার, ডিলার বা ইস্যুয়ার কোম্পানির বিরোধ দেখা দিলে প্রথমে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে লিখিত আবেদন করতে হবে। এরপর গঠিত ‘মেডিয়েশন বোর্ড’ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে। যদি সমঝোতা ব্যর্থ হয়, তাহলে বিষয়টি যাবে ‘আরবিট্রেশন ট্রাইব্যুনাল’-এ, যেখানে নির্ধারিত সময়ের মধ্যে বাধ্যতামূলক রায় প্রদান করা হবে।
এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম বলেন, “এই বিধিমালা কার্যকর হলে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া অনেক সহজ ও দ্রুত হবে। এতে বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগের ওপর চাপ কমবে এবং বাজারের তদারকি কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালিত হবে।”
নতুন কাঠামো কার্যকর হলে বিনিয়োগকারীদের আর বছরের পর বছর মামলা বা আইনি জটিলতায় আটকে থাকতে হবে না। দ্রুত নিষ্পত্তি ও দায়বদ্ধতার এই প্রক্রিয়া শেয়ারবাজারে আস্থার নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এতে বিনিয়োগকারীদের সুরক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনি শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়বে।
শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ শেয়ারবাজারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশে রূপান্তরিত করবে। তারা বলছেন, বিনিয়োগকারীর আস্থা ফিরিয়ে আনতে এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে বিএসইসির এই পদক্ষেপ সময়োপযোগী ও প্রশংসনীয়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি