ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কুয়েতে সাঁড়াশি অভিযান: বাংলাদেশিসহ ২৮ হাজার প্রবাসীকে ফেরত
কুয়েতে অপরাধ দমন অভিযানে চলতি বছর এখন পর্যন্ত ২৮ হাজার ৯৮৪ জন প্রবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী সম্প্রতি অপরাধ দমন, পলাতক আসামি গ্রেপ্তার ও অবৈধ কার্যক্রম বন্ধে ব্যাপক অভিযান পরিচালনা করছে।
স্থানীয় গণমাধ্যম আরব টাইমস জানিয়েছে, ফেরত পাঠানো সব প্রবাসীরই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে এবং তাদের কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। ফলে ভবিষ্যতে তারা নতুন ভিসায় আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না। ফেরত পাঠানোদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এসব প্রবাসীকে আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, পলাতক আসামি হিসেবে পলাতক থাকা, মাদক ব্যবসা, ভিসা বাণিজ্য, অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ড ও পতিতাবৃত্তিতে সম্পৃক্ততাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের নাগরিকসহ ভারত, ফিলিপাইন, মিসরসহ বিভিন্ন দেশের প্রবাসীরাও রয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ