ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
এগার কোম্পানিতে কমেছে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ কমেছে । কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, রহিমা ফুড, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক। কোম্পানিগুলোতে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এবি ব্যাংক:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮৯ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৭৪৯টি এবং পরিশোধিত মূলধন ৮৯৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩১.২১ শতাংশ, যা আগস্ট মাসে ৯.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১.২৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে ০.৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২.৬২ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ০.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৫.০৪ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ২ শতাংশ স্টক। ২০২৪ সালে কোন ডিভিডেন্ড দেয়নি।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার এবং পরিশোধিত মূলধন ৪২ কোটি ৩৫ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩৬.৬৯ শতাংশ, যা আগস্ট মাসে ৩.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৩.৬১ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০.৩২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬.০৭ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ স্টক।
বার্জার পেইন্টস বাংলাদেশ:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৯১ লাখ ৫ হাজার ৯৯১টি এবং পরিশোধিত মূলধন ৪৯ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৯৫.০০ শতাংশ, যা আগস্ট মাসে ৫.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৯.৭২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮.৩৩ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ০.১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১.৭৬ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ মার্চ, ২০২৫ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ২২৫ শতাংশ ক্যাশ।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স :
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১ কোটি ৭০ লাখ ৩১ হাজার ২০০টি এবং পরিশোধিত মূলধন ১১৭ কোটি৯৩ লাখ ১০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৫০.৫৭ শতাংশ, যা আগস্ট মাসে ৪.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫.৭৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে ৯.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৭৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০.১৪ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
এনআরবিসি ব্যাংক:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪টি এবং পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৬০.৭৩ শতাংশ, যা আগস্ট মাসে ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬০.৪৭ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২.৬৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬.৮৭ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দেয়নি ।
প্রিমিয়ার ব্যাংক:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১২৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ১৩৩টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ২৩৩ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩২.৯৭ শতাংশ, যা আগস্ট মাসে ৯.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩.৯২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২.০০ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ০.২৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৩.৭৯ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১২.৫০ শতাংশ ক্যাশ।
প্রাইম ব্যাংক:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১৬ কোটি ৫ লাখ ৯০ হাজার ৫৬৩টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৬০ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩৮.৩৫ শতাংশ, যা আগস্ট মাসে ২.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫.৯৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫.৩৪ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ৭.৪৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২১.২৩ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ স্টক।
রহিমা ফুডস:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ২ কোটি ২০০টি এবং পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩৭.৩৮ শতাংশ, যা আগস্ট মাসে ১.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫.৯৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.২৯ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ৩.৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪.০১ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
শাহজালাল ইসলামী ব্যাংক:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৩৫১টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৪৫.৩০ শতাংশ, যা আগস্ট মাসে ৩.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১.৩৬ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫.৪৯ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.১৪ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
সাউথইস্ট ব্যাংক:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৩৩ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার ৩৮৮টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৩৩৭ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩৪.৪৭ শতাংশ, যা আগস্ট মাসে ২.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২.২২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭.৩৭ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ০.৯২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৯.৪৯ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ৬ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক।
উত্তরা ব্যাংক:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯৭ কোটি ২ লাখ ৬৮ হাজার ৮৭২টি এবং পরিশোধিত মূলধন ৯৭০ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩০.৬৩ শতাংশ, যা আগস্ট মাসে ২.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮.১১ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩.০০ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ১.০৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৭.৮৪ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টক।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি