ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ইসলামী ব্যাংকে ট্রেইনি ক্যাশ অফিসার পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইসলামিক ব্যাংকিং পদ্ধতির অগ্রদূত। ব্যাংকটি ন্যায় ও সাম্যের ভিত্তিতে সমাজের সব স্তরের মানুষের জন্য সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
শরীয়াহ ভিত্তিক ব্যাংকটি আত্মপ্রত্যয়ী, কর্মঠ, সৎ, উদ্যমী এবং তরুণ বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।
শিক্ষাগত যোগ্যতা:
সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। অভিজ্ঞ ব্যাংকারদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা:
১৬ অক্টোবর ২০২৫ তারিখ অনুযায়ী বয়স ন্যূনতম ২২ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (BRPD সার্কুলার নং-৫৪, তারিখ: ১২.১২.২০২৪ অনুযায়ী)। বয়স প্রমাণে এসএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র বাধ্যতামূলক। কোনও হলফনামা গ্রহণযোগ্য নয়।
বেতন ও ভাতা:ব্যাংকের বর্তমান নীতিমালা অনুসারে, প্রবেশনারি সময়কালে ২৬,০০০/- টাকা সমন্বিত মাসিক বেতন প্রদান করা হবে।
আবেদনের পদ্ধতি:
বিস্তারিত জানার জন্য ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন:
career.islamibankbd.com
আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
যেসব প্রার্থী ইতোমধ্যে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের জন্য আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
নয়ন/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ