ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
গাজাগামী নৌবহর আটককে 'দস্যুতা' আখ্যা দিলেন এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজার উদ্দেশে যাত্রা করা আন্তর্জাতিক সহায়তা নৌবহর 'সুমুদ ফ্লোটিলা' আটক করার ঘটনাকে 'দস্যুতা' বলে অভিহিত করেছেন। এরদোয়ান তার একে পার্টির এক সমাবেশে বক্তৃতা করার সময় এই মন্তব্য করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান প্রমাণ করে যে গাজায় সংঘটিত গণহত্যার দায় লুকাতে ইসরায়েলের দমনযন্ত্র উন্মত্ত হয়ে উঠেছে। এরদোয়ান আরও যোগ করেন, "গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার শান্তির সামান্য সুযোগও সহ্য করতে পারে না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্বকে গাজার নৃশংসতা ও ইসরায়েলের হত্যাযজ্ঞের মুখোশ উন্মোচন করেছে।"
তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের প্রতি তার সংহতি প্রকাশ করে বলেন, "আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের কখনো একা ছেড়ে দেবো না। যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় সর্বশক্তি দিয়ে কাজ করবো।"
ইসরায়েলি বাহিনী গাজার দিকে অগ্রসর হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌকা আটক করেছে। এসব নৌকায় বিদেশি কর্মী ও সহায়তা সামগ্রী ছিল, যার মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও ছিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, একটি নৌকা ছাড়া বাকি সব আটক করা হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক কর্মীদের বহনকারী নৌযানগুলো ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাদের বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে সেন্যদের মাঝে জাহাজের ডেকে গ্রেটা থানবার্গকে বসে থাকতে দেখা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী