ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইসরায়েল সামুদ্রিক সন্ত্রাসবাদ: হামাস
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ইসরায়েলি হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে গাজার প্রতিরোধ আন্দোলন হামাস। হামাস এই ঘটনাকে বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘জলদস্যুতা’ এবং ‘সামুদ্রিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছে।
এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ফ্লোটিলা থামিয়ে স্বেচ্ছাসেবক ও ত্রাণকর্মীদের আটক করেছে, যা তাদের দৃষ্টিতে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ আগ্রাসন’। তারা আরও জানিয়েছে, মানবিক মিশনে থাকা বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, যা ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ এবং বিশ্বব্যাপী ক্ষোভ আরও বাড়াবে।
হামাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ত্রাণবাহী নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে।
এদিকে গাজার জলসীমায় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ ইতোমধ্যে প্রবেশ করেছে। আরও অন্তত ২৩টি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামের জাহাজটি গাজার আঞ্চলিক জলসীমায় পৌঁছেছে, তবে এটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
ফ্লোটিলা একটি আন্তর্জাতিক প্রচেষ্টা, যা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দিচ্ছে। এই বহরে রয়েছে ৪০টির বেশি নৌযান, যেখানে ৪৪টি দেশের ৫০০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করছেন। এতে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকরা রয়েছেন।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও কিছু নৌযান ত্রাণ নিয়ে এই বহরে যোগ দিয়েছে। বর্তমানে বহরে মোট ৪০টির বেশি নৌযান রয়েছে।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ