ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
গা'জাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজে ইসরায়েলি সেনাদের হানা
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাত্রা করা ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকানো শুরু করেছে দখলদার ইসরায়েল।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আলমা নামের একটি জাহাজে ইসরায়েলি সেনারা চড়ে বসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই। এই জাহাজটি গাজাগামী নৌবহরের অন্যতম নেতৃত্বদানকারী জাহাজ ছিল।
এছাড়া আদারা নামে আরেকটি জাহাজে ইসরায়েলি সেনারা ওঠার পর সেটিতে থাকা অধিকারকর্মীদের তাদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে। তবে তারা স্বেচ্ছায় মোবাইল ফোন ফেলেছেন নাকি তাদের বাধ্য করা হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।
বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ৪৫টি ছোট-বড় জাহাজে করে গাজার দিকে ত্রাণ নিয়ে যাচ্ছেন। তাদের এই মিশন শুধুমাত্র ত্রাণ বিতরণ নয়, গাজা উপকূলে দখলদার ইসরায়েলের আরোপ করা অবৈধ নৌ অবরোধ ভাঙারও লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে।
তবে ইসরায়েল আগেই সতর্কতা জারি করেছিল যে ত্রাণবাহী এসব জাহাজ যেন গাজা উপকূলের দিকে না আসে। তা সত্ত্বেও অধিকারকর্মীরা এগিয়ে যাচ্ছিলেন, এর মধ্যেই তাদের জাহাজ জব্দ করা শুরু করেছে দখলদার ইসরায়েল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে