ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বিনিয়োগকারীরা চলতি সপ্তাহে কোম্পানিগুলোর বিতরণকৃত ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে। কোম্পানি দুটি হলো-বীমা খাতে গ্লোবাল ইন্স্যুরেন্স ও বিদ্যুৎ খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো জানিয়েছে, কোম্পানি দুটটি তাদের পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
গ্লোবাল ইন্স্যুরেন্স
গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। পরবর্তীতে এটি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত হয় এবং অনুমোদনের পর ওই অর্থ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়।
কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে গ্লোবাল ইন্স্যুরেন্সের মুনাফা সামান্য বৃদ্ধি পেয়েছে। এ সময়ে সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৬৭ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ৬৫ পয়সা।
তবে কোম্পানির নগদ প্রবাহ কিছুটা কমেছে। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ পয়সায়, যেখানে আগের বছর একই সময়ে এটি ছিল ১৫ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ২১ পয়সা, যা গত বছরের একই তারিখে ছিল ১৪ টাকা ৬১ পয়সা।
খুলনা পাওয়ার কোম্পানি
খুলনা পাওয়ারের ২০২২ ও ২০২৪ অর্থবছরের জন্য ঘোষিত দুই বছরের ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। কোম্পানিটি প্রতিবছর ১০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৪ থেকে মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৮১ পয়সায়, যেখানে আগের বছর একই সময়ে এটি ছিল ৩ টাকা ২১ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৭ পয়সা, যা গত বছরের একই তারিখে ছিল ১৮ টাকা ৩৪ পয়সা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- এসএসসি পাস শিক্ষার্থীদের ২ বছরের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ