ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
মাসের শেষদিনেও লেনদেন টেনে ধরার চেষ্টায় ৫ খাত
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন:মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মাসের শেষ দিনে শেয়ারবাজারে সূচকের উত্থান ঘটেছে। একই সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৯৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৯৭ কোটি ৪৭ লাখ টাকা বেশি। তবে এই লেনদেন আরও বাড়তে পারত যদি ৫ কোম্পানি পিছু টান না দিত। উত্থানের মধ্যেও ওই ৫ খাতের লেনদেন কমেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- বস্ত্র, ওষুধ ও রসায়ন, তথ্য প্রযুক্তি, টেলিকমিউনিকেশন এবং পাট। আজ এই ৫ খাতে প্রায় ২০০ কোটি টাকার লেনদেন হয়েছে।
উল্লেখিত ৫ খাতের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে বস্ত্র খাতে। আজ ডিএসইতে এখাত ৭৩ কোটি ৫০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১১.৪৮ শতাংশ। আগের দিনের তুলনায় এখাতে লেনদেন কমেছে ১৭ কোটি ৬০ লাখ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের। আজ ডিএসইতে খাতটিতে ৭৩ কোটি ২০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১১.৪৩ শতাংশ। আগের দিনের তুলনায় খাতটিতে লেনদেন কমেছে ১৩ কোটি ১০ লাখ টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্য প্রযুক্তি খাতে। আজ ডিএসইতে খাতটিতে লেনদেন হয়েছে ৩০ কোটি ২২ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪.৭২ শতাংশ। আগের দিনের তুলনায় খাতটির লেনদেন কমেছে ৫ কোটি ১৭ লাখ টাকা।
অন্য দুই খাতের মধ্যে- টেলিকমিউনিকেশন খাতে ৯ কোটি ৪ লাখ টাকা এবং পাট খাতে ৫ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। উভয় খাতেই আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- এসএসসি পাস শিক্ষার্থীদের ২ বছরের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ