ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
এফএএস ফাইন্যান্সের ঋণ কেলেঙ্কারি, দুদকের মামলার সিদ্ধান্ত
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ম্যানট্রাস্ট প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে বড় ধরনের ঋণ জালিয়াতির অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুযায়ী, তৎকালীন ব্যবস্থাপনা পরিষদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশে একই সম্পদের বিপরীতে দুইবার ঋণ অনুমোদন করেন, যা বর্তমানে বিশাল অঙ্কে গিয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, এফএএস ফাইন্যান্সের তৎকালীন ব্যবস্থাপনা পরিষদ এবং মেসার্স ম্যানট্রাস্ট প্রোপার্টিজ (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরস্পর যোগসাজশে নিয়মবহির্ভূতভাবে ঋণ অনুমোদন করেন। একই স্থাবর সম্পদের বিপরীতে ত্রি-পক্ষীয় চুক্তির আড়ালে দ্বৈত ঋণ বিতরণ করা হয়, যা ছিল সুস্পষ্ট অনিয়ম।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অনুমোদিত ঋণের পরিমাণ ছিল ২ কোটি ৭০ লাখ টাকা। তবে ঋণ পরিশোধ না করে খেলাপি হয়ে যাওয়ায় বর্তমানে সুদ-আসলে এ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ৫ লাখ ৯৬ হাজার টাকা। এই বিশাল অঙ্কের অর্থ খেলাপি হয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
আসামিদের মধ্যে রয়েছেন ম্যানট্রাস্ট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম, এফএএস ফাইন্যান্সের সাবেক প্রিন্সিপাল অফিসার নিয়াজ আহম্মেদ ফারুকী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল অফিসার মো. শহীদুল ইসলাম, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এ. হাফিজ, সাবেক পরিচালক উজ্জ্বল কুমার নন্দী, এবং দুই কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও মো. সিদ্দিকুর রহমান।
দুদক জানায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় জালিয়াতির অন্যতম হোতা প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) নেতৃত্বে এফএএস ফাইন্যান্স থেকে হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব ঘটনায় আগেও একাধিক মামলার মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। নতুন মামলাটিও একই ধারাবাহিকতার অংশ, যেখানে আর্থিক খাতে অনিয়মের চক্র আরও একবার উন্মোচিত হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার