ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল আকতার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের বোর্ড অব ডিরেক্টরসের বিশেষ সভার মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচনের ঘোষণা দিয়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ার মো. নুরুল আক্তার কে কোম্পানির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিনিয়ার নুরুল আক্তারের নেতৃত্বে বোর্ড কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, নীতি ও পরিকল্পনা আরও দৃঢ়ভাবে বাস্তবায়ন করবে। তার অভিজ্ঞতা এবং পরিচালন দক্ষতা কোম্পানিকে শীর্ষ স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, নতুন চেয়ারম্যান কোম্পানির দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিনিয়োগ ও সম্প্রসারণ নীতির বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। এছাড়া কোম্পানির শেয়ারহোল্ডার, কর্মী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে বাজারে কোম্পানির অবস্থান আরও শক্তিশালী করা হবে।
ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ এবং শীর্ষ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক গ্রুপের একজন সফল উদ্যোক্তা। তার অভিজ্ঞতা এবং পরিকল্পনামূলক দক্ষতা কোম্পানির ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে বোর্ডের সদস্যরা আশা প্রকাশ করেছেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- এসএসসি পাস শিক্ষার্থীদের ২ বছরের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ