ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় প্রাণ হারালেন এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় লিটন চন্দ্র দাস (৪২) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জহর বাহরু শহরে এ দুর্ঘটনা ঘটে।
লিটন চন্দ্র দাস কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের রঞ্জিত চন্দ্র দাসের ছেলে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে শোকে পাথর স্বজনরা।
পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় পাড়ি জমান লিটন। সেখানে জহর বাহরু শহরে একটি মুদি দোকান পরিচালনা করতেন তিনি। প্রতিদিনের মতো সেদিনও দোকানের মালামাল আনতে বের হন। কিন্তু সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহতের ছোট ভাই সম্পদ চন্দ্র দাস জানান, দোকানের মাল আনতে বের হয়েছিলেন দাদা। কিন্তু সড়ক পার হওয়ার সময় গাড়ির চাপায় আমাদের সবকিছু শেষ হয়ে গেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ