ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বিশ্বের উচ্চতম সেতু চালু হলো চীনে
আন্তর্জাতিক ডেস্ক: চীন বিশ্বের উচ্চতম সেতু যান চলাচলের জন্য খুলে দিয়েছে। তিন বছরের প্রকৌশলগত প্রচেষ্টার পর গুইঝৌ প্রদেশে নির্মিত এই সেতুটি, যেখানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সেতুও অবস্থিত।
হুাজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ সমুদ্রপৃষ্ঠ থেকে ৬২৫ মিটার উঁচুতে নদী ও বিশাল গিরিখাতের ওপর দাঁড়িয়ে আছে। এর আগে রেকর্ডধারী ছিল একই প্রদেশের ৫৬৫ মিটার উঁচু বেইপানজিয়াং ব্রিজ, যা এখন দ্বিতীয় স্থানে নেমে গেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সরাসরি সম্প্রচারে দেখা যায়, নীল রঙের টাওয়ারে দাঁড়িয়ে থাকা বিশাল সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল করছে এবং সেতুর কিছু অংশ মেঘে ঢাকা পড়ে আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন এবং অনেকে রাষ্ট্রীয় গণমাধ্যমে সরাসরি সাক্ষাৎকারে তাদের গর্ব ও আনন্দ প্রকাশ করেন।
গুইঝৌ প্রাদেশিক পরিবহন বিভাগের প্রধান ঝাং ইয়িন জানান, এই সেতু চালু হওয়ায় দুই পাশের ভ্রমণ সময় দুই ঘণ্টা থেকে মাত্র দুই মিনিটে নেমে এসেছে। তিনি আরও বলেন, এর ফলে আঞ্চলিক পরিবহনে বিরাট উন্নতি ঘটবে এবং অর্থনীতি ও সামাজিক উন্নয়নে নতুন গতি আসবে।
গত কয়েক দশকে চীন দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নগরায়নের সঙ্গে তাল মিলিয়ে অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। পাহাড়ি গুইঝৌ প্রদেশে বর্তমানে হাজারো সেতুর মধ্যে এখন বিশ্বের দুটি সর্বোচ্চ সেতুই রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট